,

যানজট ও দুর্ঘটনা আমাদের জাতীয় সমস্যা : যোগাযোগমন্ত্রী

obydul-kadar1যানজট ও দুর্ঘটনা আমাদের জাতীয় সমস্যা বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ সমস্যা দূর করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। গাজীপুর চৌরাস্তায় নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গতকাল মঙ্গলবার সকালে এক জনসচেতনতা প্রচারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি আরও বলেন, চীনের আর্থিক সহযোগিতায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর মধ্যে টানেল তৈরির জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এর নির্মাণকাজ আমরা শুরু করতে পারব। এটা সম্পন্ন হলে কর্ণফুলীর দুই তীরে চীনের সাংহাইয়ের মতো দুটো বড় শহর হবে, যা আমাদের জাতীয় অর্থনীতিকে অনেক সমৃদ্ধ করবে। এ কর্মসূচিতে পরিবেশবিদ সৈয়দ আবুল মকসুদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শিমূল ও অভিনেত্রী হোমায়রা হিমু, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর