রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু

tcbরমজান উপলক্ষে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।রমজান মাসজুড়ে টিসিবির উদ্যোগে দেশব্যাপী ১৭৪টি ট্রাকে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও খেজুর বিক্রি করা হবে।প্রতি বছর রমজানের বেশ আগে থেকেই দেশে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। তাই ক্রেতাদের ভোগান্তির কথা মাথায় রেখে রমজানের আগে ভাগেই টিসিবি রাজধানীসহ সারাদেশে শুরু করেছে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। এর আওতায় বিক্রি করা হচ্ছে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও খেজুর।টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ১৭৪টি ট্রাকের মাধ্যমে টিসিবির আমদানি করা পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

এর মধ্যে রাজধানীতে ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা শহরে ২টি করে ট্রাক এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, টিসিবির ডিলারদের পণ্য সরবরাহ করলেও কোনো ঘাটতি হবে না। 

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বীর মুক্তিযোদ্ধা ও উত্তরসূরিদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

অপ্রতিম হত্যা মামলার শুনানি ২৯ নভেম্বর

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, নতুন রেকর্ডের আশা

গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে কেইন

প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ার পরিকল্পনা: প্রতিমন্ত্রী