মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি পুনর্গঠনে ৫ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে শিগগিরই পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৮ জানুয়ারি ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষ হবে। এরপরই দ্রুত সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি। ওই কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন গঠন বিষয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন। ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২৩টি রাজনৈতিক দল আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে।

১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সংলাপে অংশ নিতে আটটির বেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের সময় বেশির ভাগ রাজনৈতিক দল সিইসি ও ইসি নিয়োগ করতে একটি আইন পাসের প্রস্তাব করেছিল। কিন্তু এবার এ প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।

বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ চলতি বছর ফেব্রুয়ারিতে শেষ হবে।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১২ সালে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর চার সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করেন। সেই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি আবদুল হামিদও সার্চ কমিটি গঠন করতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের