বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি মানে আসামি, অন্ধকারে হত্যা’ : মির্জা ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপি মানে আসামি, বিএনপি মানে অন্ধকারে হত্যা, বিএনপি মানে বাসা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়ানো।

নিজ দল বিএনপির চলমান অবস্থাকে এভাবেই তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউটে কবি আব্দুল হাই শিকদারের লিখা ‘জোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট স্টাডি নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে প্রতি সপ্তাহে অন্তত একবার আদালতে হাজিরা দিতে হয়। এই বাস্তবতা সামনে রেখেই আমাদের আন্দোলন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা রাজপথে আসছি। কথা দিচ্ছি জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়াই করব। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত লড়াই চলবে।

তিনি বলেন, আমরা বর্তমানে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত