বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কর্মসূচি দিয়ে হিন্দি সিরিয়াল দেখে বিএনপি নেতারা’

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্দোলনের কর্মসূচি দিয়ে বিএনপি নেতারা ঘরে শুয়ে-বসে হিন্দি সিরিয়াল দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়ন দেখে সাধারণ মানুষ এবং বিএনপির সমর্থকরাও খুশি। তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না জেনে বিএনপির নেতাকর্মীরা এখন হতাশ।’

তিনি বলেন, সরকারের দুইটি মূল লক্ষ্য ছিল। একটি যুদ্ধাপরাধীদের বিচার এবং অন্যটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। এই দুইটি লক্ষ্যই আমরা সার্থকভাবে বাস্তবায়ন করেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বিস্ময়ে রূপ নিয়েছে আমাদের দেশ।

ছাত্রলীগের উদ্দেশে মন্ত্রী বলেন, রাজনীতিতে হতাশ হওয়া যাবে না। মূল্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। মূল্যায়ন রাতারাতি পেতে হলে ধপ করে ঝরে খপ করে পড়ে। এসময় মন্ত্রী ছাত্রলীগকে শৃঙ্খলার মধ্যে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

আলোচনা সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ