মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসি গঠনে আইন করতে রাষ্ট্রপতির নির্দেশনার অপেক্ষায় আছি’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠন বিষয়ে চিন্তা-ভাবনা করে আইন করা উচিৎ। এ ক্ষেত্রে আমি মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনার অপেক্ষায় আছি।’

 

বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের কর্মশালা উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আগামী নির্বাচন কমিশন গঠনের আগে এ বিষয়ে আইন করা সম্ভব কি না? এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমার মনে হয়, এই আইনটা ঝটপট তৈরি করা যায় না। এর একটা সুদূরপ্রসারী এফেক্ট (প্রভাব) আছে।’

প্রসঙ্গত, কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। কিন্তু ইসি গঠনের আইন এতোদিনেও না হওয়ায় গতবারের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অধিকাংশ দল নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব করেছেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের