মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শতভাগ পেনশন উত্তোলনকারিরা আর কোনো সুবিধা পাবেন না : অর্থমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শতভাগ পেনশন উত্তোলনকারিরা আর কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, যেসব পেনশনভোগী ১০০ ভাগ পেনশনের টাকা তুলে নিয়ে গেছেন, তারা ডুবেছেন। এখন তারা কোনো বেনিফিট পাবেন না।
তিনি আরো বলেন, ভবিষ্যতে পেনশনভোগীদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য নতুন বিধান করা হয়েছে। এখন ৫০ শতাংশ তারা উঠিয়ে নিয়ে যেতে পারবেন এবং ৫০ শতাংশ মাসিক ভিত্তিতে তুলতে পারবেন।
এ সময় বেসরকারি খাতে অবসরে যাওয়া চাকরিজীবীদের জন্য কিছু করবেন কি-না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, সেটাও করব কিন্তু সময় লাগবে। অবসর ভাতাভোগীদের জন্য কোম্পানিগুলোরও দায়বদ্ধতা আছে। এটা নিয়ে আমরা সব পক্ষের সাথে এ বিষয়ে বাজাটেরে পরে বসব ‘
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি কর্মচারিরা পেনশনের পুরো টাকা এখন আর একবারে তুলে নিতে পারবেন না। তবে অর্ধেক তুলে নিতে পারবেন। বাকি অর্ধেক নিতে হবে তাদের মাসে মাসে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বেসামরিক ও সামরিক সরকারি কর্মচারিদের জন্য নতুন এ বিধান চালু করেছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।
পেনশনধারীদের আর্থিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে বিধানটি চালু করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
আগামী ১ জুলাই থেকে নতুন বিধান কার্যকর হবে।
অর্থাৎ এ বছরের ৩০ জুন বা তারপর যাদের অবসর-উত্তর ছুটি শেষ হবে, তারাই নতুন নিয়মের আওতায় আসবেন। তবে পেনশনার বা পারিবারিক পেনশনাররা মাসিক পেনশনের ওপর ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। এটাও কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
বর্তমানে কেউ চাইলে পুরো টাকা তুলে নিয়ে যেতে পারেন, আবার মাসে মাসেও নিতে পারেন। অর্থাৎ দুটি বিকল্পই খোলা আছে। নতুন বিধানের মাধ্যমে পেনশনের ৫০ শতাংশ মাসিক ভিত্তিতে নেয়া বাধ্যতামূলক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের