বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবিষ্যতে বিএনপি অনুমতির অপেক্ষা করবে না : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভবিষ্যতে সমাবেশ করার জন্য বিএনপি কারও অনুমতির অপেক্ষা করবে না। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান কেড়ে নেওয়া হবে।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী এ কথা বলেন। বিএনপির বরিশাল মহানগরের নেতা-কর্মীরা ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কর্মসূচি পালনকালে মহিলা দলের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে মহিলা দল ওই মানববন্ধনের আয়োজন করে।

রিজভী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বিএনপি পুলিশের কাছে বারবার আবেদন করেছে। কিন্তু অনুমতি দেওয়া হয়নি। বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া না হলেও এরশাদকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই ভবিষ্যতে বিএনপি সমাবেশ করার জন্য পুলিশের অনুমতির অপেক্ষা করবে না।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে শেষ পর্যন্ত সমাবেশ করতে পারেনি দলটি। এর আগে গত ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষেও সমাবেশের ঘোষণা দিয়ে অনুমতি না পেয়ে তা করতে পারেনি বিএনপি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত