বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মসূচি ডেকে মাঠে নেই বিএনপি

news-image

রাজধানীতে বিএনপির পূর্বঘোষিত সমাবেশ হতে না দেয়া ও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত বিএনপির কালোপতাকা মিছিলে বাধা প্রদানের প্রতিবাদে ডাকা আজ রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির সমর্থনে মাঠে নেই বিএনপি।

আজ বেলা সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও দলের নেতাকর্মীদের বিক্ষোভ-মিছিল করার সংবাদ পাওয়া যায়নি।

এর আগে ‘গণতন্ত্র হত্যা দিবস (৫ জানুয়ারি) উপলক্ষে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে সমাবেশের অনুমতি না পাওয়ায় ওইদিনই নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে  আজ রবিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরেজমিনে দেখা গেছে, আজ সকাল থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীশূন্য অবস্থায় রয়েছে। এছাড়া দেশের কোথাও নেতাকর্মীদের বিক্ষোভ করারও সংবাদ পাওয়া যায়নি।

তবে আজ সকালে রাজধানীর কদমতলীতে বিক্ষোভের সমর্থনে মিছিল হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত