বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফালুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কার্যক্রম চলবে

news-image

নিউজ ডেস্ক : বিশিষ্ট ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের অনুসন্ধান কার্যক্রম চলবে। দুদকের অনুসন্ধান কার্যক্রমে ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এই আদেশ দেন। একই সঙ্গে দুদকের মামলার শুনানির এখতিয়ার না থাকার পরও হাইকোর্ট বেঞ্চ যে রুল ইস্যু করেছিল তাও খারিজ করে দিয়েছে সর্বেোচ্চ আদালত।

গত ২০ নভেম্বর ফালুকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। নোটিশে বলা হয়, বিভিন্ন ব্যবসার নামে রাজস্ব ফাঁকির মাধ্যমে অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ অর্জন, বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে শেয়ার মার্কেট থেকে শত শত কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের ওপর অনুসন্ধান কার্যক্রম চলছে।

এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ফালু। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট নোটিশের কার্যক্রম স্থগিত করে দেয়। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক। আজ দুদকের পক্ষে শুনানি করেন দুদক কৌঁসুলি খুরশিদ আলম খান এবং ফালুর পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ