মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার বিএনপির বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির কর্মসূচিতে বাধা এবং সমাবেশ করতে অনুমতি না দেওয়ার প্রতিবাদে রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

 

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ৫ জানুয়ারি বিএনপির কালো পতাকা মিছিলে বাধা এবং ৭ জানুয়ারি বিএনপির পূর্বঘোষিত সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রোববার সারা দেশের জেলায় জেলায় এবং প্রতিটি মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে। এ ছাড়া ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় এই কর্মসূচি পালিত হবে।

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি দিনটিকে (৫ জানুয়ারি) ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। এ বছর দেশব্যাপী দিবসটিতে ‘কালো পতাকা মিছিল’ ও ‘কালো ব্যাজ ধারণ’ কর্মসূচি পালন করেছে দলটির নেতা-কর্মীরা।

৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা থাকার কারণে ওই দিন সমাবেশ না করে ৭ জানুয়ারি সমাবেশের কর্মসূচি দেয় দলটি। এজন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও অনুমতি পায়নি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের