,

রোহিঙ্গাদের আশ্রয়ের দাবি বদরুদ্দোজার

news-image

নিউজ ডেস্ক : মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

০৬ ডিসেম্বর শুক্রবার বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে শতাধিক লোকের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ আহাম্মেদ বাদল, বেগ মাহতাব, ওয়াসিমুল ইসলাম, ভূদেব চক্রবর্তী, মাহফুজুর রহমান, শিপ্রা রহিম, আমিনুল ইসলাম বুলু, ড. নোমান প্রমুুখ।

বি. চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের ১ কোটি লোককে আশ্রয় দিয়েছিল। তাই আমাদেরও উচিত মিয়ানমারে নৃশংসতার শিকার রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দেওয়া। তিনি এ বিষয়ে অবিলম্বে জাতি সংঘের নিরপেক্ষ তদন্ত দাবি করে বলেন, রোহিঙ্গাদের সাহায্যের জন্য জাতিসংঘকে অবিলম্বে তহবিল গঠন করতে হবে।

সাবেক এই রাষ্ট্রপতি গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের হত্যাকােণ্ডর নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বি. চৌধুরী গুলশানের ডিসিসি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে