বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি কার্যালয়ে ঘিরে পুলিশ

news-image

দশম সংসদ নির্বাচনের ৩ বছর পূর্তি উপলক্ষে বিএনপির সমাবেশের অনুমতি না দেওয়ার পর শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেই সঙ্গে রয়েছে জলকামান, আর্মার্ড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের গাড়ি।

তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করছে দলটি।

কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে বাহিনীর সদস‌্যরা। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন কর্মী অবস্থান করছেন। আশপাশ দিয়ে সাধারণ পথচারীদেরকেও যেতে বাধা দিচ্ছে পুলিশ।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে বরাবরের মতো পালন করে বিএনপি। এ বছর দিনটিতে সারা দেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ‌্যানে সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। কিন্তু অনুমতি মেলেনি। এরপর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চাইলেও আজ সকাল পর্যন্ত তা নিশ্চিত নয়।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আজ শনিবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত