বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহ্বান এরশাদের

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

 

বৃহস্পতিবার দুপুরে ডিসিসি মার্কেট পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমি এখানে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই, আপনি এদেশের জনগণের মা। এই ব্যাবসায়ীরা সব হারিয়ে আজ সর্বস্বান্ত। তারা আপনার সন্তানের মতো। তাদের পাশে দাঁড়ান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তোমরা ধৈর্য ধারণ কর। কিভাবে এই ক্ষতি পুষিয়ে নেবে সেই চিন্তা কর। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আনুরোধ জানিয়ে আহবান করছি, আপনিতো মা। আপনার সন্তানরা আগুনে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। আপনি তাদের পাশে দাঁড়ান। তাদের সন্তানের মুখে খাবার তুলে দেন।

এর পর তিনি ক্ষতিগ্রস্ত মার্কেটের কিছু অংশ ঘুরে দেখেন।

এ সময় এরশাদের সাথে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টি ঢাকা উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) মো. খালেদ আখতার, দলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নুরু, মোস্তাফিজুর রহমান নাইম,এম এ রাজ্জাক খান, সুমন আশরাফ, জাহিদ হোসেন বিপ্লব প্রমুখ।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে লাগা ভয়াবহ আগুনে পুড়ে যায় গুলশান ১ এর ডিসিসি মার্কেটের কয়েকশ দোকান। রাত থেকে মঙ্গলবার প্রায় সারা দিনের চেষ্টায় ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে বৃহস্পতিবার দুপুরে গিয়েও মার্কেটের কাঁচাবাজার অংশের বিভিন্ন স্থান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বাতাসে ছিল পোড়া গন্ধ। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো সেখানে পানি ছিটিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত