বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বর্জন করে খালেদা কী পেলেন : সৈয়দ আশরাফ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : গণতান্ত্রিক ধারা অব্যহত থাকলে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হবে না বলে আশাবাদ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

 

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর রাসেল স্কয়ারে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশে দীর্ঘ সামরিক শাসনের পর বর্তমানে একটি গণতান্ত্রিক অবস্থার সৃষ্টি হয়েছে। এই গণতান্ত্রিক ধারা আগামী ‍দিনে আরো শক্তিশালী হবে। তখন আমাদের কেয়ারটেকার সরকারের কোনো প্রয়োজন হবে না, সেনাবাহিনীর কোনো প্রয়োজন হবে না।

তিনি বলেন, এই রাষ্ট্র ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা যদি আমরা চর্চা না করি, কোনোদিন সুশাসন থাকবে না। গণতান্ত্রিক ব্যবস্থা ও থাকবে না। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র ছাড়া রাষ্ট্র চলতে পারে না। যারা কথায় কথায় নির্বাচন বয়কট করে, তারা কিন্তু আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চায় না। একটা আরেকটার একটার পরিপূরক।

বিএনপির গত জাতীয় নির্বাচন বর্জনের সমালোচনা করে প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিলেন না। এতে তিনি কী পেলেন? ভবিষ্যতেও বা তিনি কী আশা করেন? এই মাঠেই আসতে হবে। এই দেশের জনগণের কাছেই যেতে হবে। আপনাদের ভোট ভিক্ষা করতে হবে। জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ দীর্ঘ দিনের সংগঠন। কয়বার আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে। আইয়ুব খানের মার্শাল ল’র পরেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। ইয়াহিয়া খানের সামরিক শাসনকালেও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন বর্জন অত্যন্ত বেদনার।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, তিনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে সাজোয়া গাড়িতে তুলে আপনার হাতে ক্ষমতা তুলে দেবে। এটা কোনো দিনও হবে না। কোনো দিনও পৃথিবীতে হয়নি।

নির্বাচনই একমাত্র সরকার পরিবর্তনের হাতিয়ার। আজকে রাষ্ট্র যদি শক্তিশালী হয়, তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাই সুশাসন বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মহিলা ও ‍শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রমুখ।

জনসভা সঞ্চলনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক খান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ