বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের ধর্মঘটের মুখে ছাত্রদলের ধর্মঘটের মুখে ওসমানী মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

সিলেট ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাওহীদুল ইসলামকে (২৬) হত্যার প্রতিবাদে ছাত্রদল ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি বৈঠক করে ছয় দিনের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী প্রথম আলোকে জানান, আগামী শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।

গতকাল বুধবার রাতে কলেজ ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক তাওহীদুল নিহত হন। ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করেছে, এ অভিযোগ তুলে ছাত্রদল গতকাল রাতেই কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করে। আজ সকাল থেকে কলেজে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যে তাওহীদুলের জানাজা সম্পন্ন হয়। পরে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

জানাজায় অংশ নিয়ে কলেজের অধ্যক্ষ বলেন, অপরাধী যে-ই হোক, তার শাস্তি নিশ্চিত করা হবে। এ ব্যাপারে তাওহীদুলের পরিবারকে সাহায্য করা হবে।

অভিযোগের বিষয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেন দের সঙ্গে আজ যোগাযোগ করা হলে তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়। গতকাল রাতেও তাঁকে ফোন করা হয়েছিল, তিনি ফোন ধরেননি।

ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম প্রথম আলোকে বলেন, হত্যাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখা হবে। পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে কাল শুক্রবার দোয়া মাহফিল, শনিবার ক্যাম্পাসে শোক র্যালি ও পরদিন রোববার সিলেট নগরের সব বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে এক দিনের ধর্মঘট পালন করা হবে।

এদিকে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ জানান, নিহত তাওহীদুলের চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় সকালে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০জনকে আসামি করা হয়েছে।

আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘সব আসামিই মেডিকেল স্টুডেন্ট হওয়ায় পুলিশ তদন্ত করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়ে গ্রেপ্তার করবে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা