বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি

news-image

ডেস্ক রিপোর্ট : ৫ জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস পালন করছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ সারাদেশে কালো পতাকা মিছিল এবং ৭ জানুয়ারি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার ঘোষণা রয়েছে দলটির। নেতারা আশা করছেন কর্মসূচিতে বাধা দেবে না সরকার।
গত বছর ৫ জানুয়ারি নয়াপল্টনে সমাবেশ করেছিল বিএনপি। তবে এবার বিএনপিকে রাজপথে নামতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। অন্যদিকে কর্মসূচি পালনের জোরালো প্রস্তুতি দেখা যায়নি বিএনপির।
দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যায়িত করলেও এদিন রাজধানীতে বিএনপির কোনো কর্মসূচি রাখা হয়নি। তবে ঢাকার বাইরে কালো পতাকা মিছিল করার ঘোষণা রয়েছে দলটির।
বিএনপির কর্মসূচি প্রতিহত করা হবে ক্ষমতাসীন দলের নেতাদের এমন ঘোষণা অগণতান্ত্রিক বলেও মনে করেন দলের নীতি-নির্ধারকরা।
বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চায় বলে উল্লেখ করে দলের নেতারা বলেন, এটা তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। তবে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি এখনও পায়নি তারা।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ