বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১১

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংর্ঘষে ১১ জন আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে মিজানের নেতৃত্বে একটি গ্রুপ ও রনির নেতৃত্বে আরেকটি গ্রুপ একই সময় র‌্যালি বের করে। র‌্যালি দুটি শহরের চৌরাস্তায় আসার পর দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় উভয় গ্রুপের কর্মীরা অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১১ জন আহত হয়। সংঘর্ষের সময় পথচারীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। শহরের দোকানপাটও বন্ধ হয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় মোস্তাকিম নামে একজন গুরুতর আহত হয়।

সদর থানার ওসি মশিউর বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত