,

বিশেষজ্ঞদের দিয়ে নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়ন্ত্রিত মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।

 
বুধবার দুপুরে ঘটনাস্থল গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের কাছে এ দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর সাড়ে ১২টায় বিএনপি মহাসচিব ঘটনাস্থলে যান। তিনি ঘুরে ঘুরে অগ্নিকাণ্ডে ধসে যাওয়া দোকানগুলো দেখেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনার জন্য দায়ী কারা, সেটা বের করা উচিৎ। একই সঙ্গে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘এই ঘটনার নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সঠিক সত্যটি উৎঘাটন করা প্রয়োজন। সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করতে হবে।’

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান পরিচালকদের পুনর্বাসন করার দাবি জানান বিএনপি মহাসচিব।

সোমবার রাত ২টার দিকে গুলশানের এই মার্কেটে ভয়াবহ আগুনে বহু দোকান পুড়ে গেছে এবং দ্বিতল মার্কেটটির ভবনের পূর্বদিকের একটি অংশ ধসে গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনক যে এই অগ্নিকাণ্ডে সবাই প্রায় নিঃশেষ হয়ে গেছেন, তারা পথে দাঁড়িয়ে গেছেন। এখানে অনেকে দোকান করতেন, তাদের সীমিত পূঁজি। তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। আমি মনে করি, এখানে সরকার ও সিটি করপোরেশন এসব ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ।’

এ সময়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, মহানগর নেতা আবদুল আলিম নকি, ফারুক হোসেন ভুঁইয়া, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে