বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের উপদেষ্টা হলেন মোজাফফর হোসেন ও বাসেত মজুমদার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে আরও দুজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন মোজাফফর হোসেন পল্টু ও আবদুল বাসেত মজুমদার। মঙ্গলবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর দলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে উপদেষ্টা পরিষদের ৩৮ জন সদস্য মনোনীত করা হয়। এই দুইজনকে নিয়ে সরকারি দলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা দাঁড়ালো ৪০ জনে। তবে এখনও একটি পদ খালি আছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা সংখ্যা ৪১ জন হওয়ার কথা।
মোজাফফর হোসেন পল্টু ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তখন মহানগরের সভাপতি ছিলেন প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

সুপ্রিমকোর্টের আইনজীবী আবদুল বাসেত মজুমদার দেশের আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন জ্যেষ্ঠ এই আইনজীবী। তাঁর বাড়ি কুমিল্লায়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ