মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমপিরই নিরাপত্তা নেই, জনগণের অবস্থা কী’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যে দেশে একজন এমপি নিরাপদ নন, সে দেশের জনগণের কী অবস্থা। আর সে দেশের সরকারের কাছে কীভাবে দেশ নিরাপদ থাকে?’

সোমবার ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার সবসময় তাদের অপকর্মগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তারা কখনোই আমাদের শান্তিতে কাজ করতে দেয়নি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলকে শান্তিমতো কাজ করতে দেয়া হচ্ছে না। তাদের দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না। যাকে-তাকে যখন-তখন ধরে নিয়ে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের দুর্বলতার কারণে এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা হচ্ছে। কারো জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই।

এমপি লিটন হত্যায় বিএনপি-জামায়াত জড়িত বলে সরকারের পক্ষ বলা হয়েছে- এর জবাবে তিনি বলেন, সরকার বরাবরই নিজেদের অপকর্মগুলোকে অন্যের উপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়।

তিনি বলেন, ছাত্রদল জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে, তারেক রহমানের পরামর্শে লড়াই করে যাবে।

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, আবু আল আতিক হাসান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মেহবুব মাছুম শান্ত, দফতর সম্পদক আব্দুস সাত্তার পাটোয়ারীসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের