বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-আ.লীগ বুঝি না, সব হত্যাকা- বন্ধ করুন : খালেদা

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই সরকার স্বৈরাচারী সরকার। তারা দেশ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতা চিরস্থায়ী করতেই তারা এমনটা করছে। আওয়ামী লীগ ও হাসিনা এই দেশকে ধ্বংস করতে চায়। ওই স্বৈরাচারের ‘এরশাদ’ চেয়ে এরা আরেক ডিগ্রি বেশী স্বৈরাচার। তারা দেশের ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিয়ে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। সেজন্য প্রতিনিয়ত নতুন নতুন আইন পাশ করছে। তারা পরিকল্পিতভাবে চিন্তাভাবনা করে দেশকে ধ্বংস করে দিতে চাচ্ছে।
গতকাল রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি একথা বলেন। এর আগে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ছাত্রসমাবেশে আসেন বেগম জিয়া। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। কবুতর ও বেলুন উড়িয়ে সমাবেশে উদ্বোধন করেন বেগম জিয়া।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড় ধরণে শোডাউন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ভিতরে ও বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী খন্ড খন্ড মিছিলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে। এসময় তারা সরকার বিরোধী নানা স্লোগান দেয়।
ছাত্র সমাবেশে খালেদা জিয়া অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবেশ নেই, সন্ত্রাস, খুন, গুম, দেশের মধ্যে অন্যদেশের গোয়েন্দাদের অবস্থান, নিবার্চন কমিশন প্রসঙ্গ, নিরপেক্ষ নিবার্চন সহায়ক সরকার গঠন, বিএসএফের হাতে মানুষ হত্যা, তদন্ত রির্পোট প্রকাশ না করা, পুলিশ বাঙ্গালি না অন্য দেশি, বাপের জন্য সরকারি বাড়ি লিখে নেয়া, পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার পায়তারা, শিক্ষা প্রতিষ্ঠানে লেখা পড়া হয়, সাঁওতাল পল্লিতে আগুন দিয়েছে পুলিশ এবং পুলিশ দিয়ে বিরোধী দলের আন্দোলন দমন করছে।
আন্দোলন সময়মতো: সময়মতো আন্দোলনে নেমে বিএনপিকে ফের ক্ষমতায় নেওয়ার আশা দলের নেতা-কর্মীদের দিয়েছেন খালেদা জিয়া। দিন-ক্ষণ কিংবা সময় না জানালেও সেই আন্দোলনের জন্য নেতা-কর্মীদের এখন থেকেই তৈরি থাকতে বলেছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এরশাদ বিরোধী আন্দোলন করেছি, আমি তোমাদের সঙ্গে রাজপথে ছিলাম। এই বিএনপিকে তিনবার ক্ষমতায় এনেছি। ইনশাল্লাহ দলকে সুন্দর করে গুছিয়ে. কোনো গ্রুপিং-লবিং থাকবে না, যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে। তোমাদের সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে দেশটাকে রক্ষা জন্য। আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য প্রস্তুতি নিতে হবে।
নিরপেক্ষ নিবার্চন সহায়ক সরকার: খালেদা জিয়ার তার বক্তব্যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য নির্বাচনকালীন সময়ে ‘সহায়ক সরকার’ গঠনের দাবি করেন। রাষ্ট্রপতি সঙ্গে আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইসি গঠন নিয়ে আমরা যে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপতি তা পড়েছেন। এজন্য আমাদের ধন্যবাদ জানিয়েছেন। আমরা বলেছি, শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই হবে না। এর পাশাপাশি একটি নির্বাচনকালীন সহায়ক সরকার দরকার। যারা নির্বাচন সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা দেবে।
পুলিশের উদ্দেশ্যে: তিনি বলেন, আপনারা যে জেলারই মানুষ হোন না কেন আগে মনে রাখতে হবে আপনি বাংলাদেশী। ইউনিফর্মের মর্যাদা রাখুন। কথায় কথায় গুলি করা বন্ধ করুন। এভাবে একই দেশের মানুষ একজন আরেকজনকে কিভাবে গুলি করতে পারে? এরা কি বাংলাদেশী না অন্য দেশের? দেশের মানুষকে তা জানাতে হবে।
ভিনদেশের গোয়েন্দা বাহিনীর উপস্থিতি : বাংলাদেশে ভিনদেশের গোয়েন্দা বাহিনীর উপস্থিতি রয়েছে দাবি করে সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশে অন্য দেশের কত সংখ্যক গোয়েন্দা আছে তা জনগণকে জানাতে হবে। এই দেশে অন্য দেশের গোয়েন্দা থাকতে পারবে না।

সংসদের বিরোধী দল সাহেব, বিবি গোলাম
খালেদা জিয়া বলেন, এখানে অপজিশন একটা বানিয়েছে সাহেব, বিবি আর গোলামের কারবার হয়ে গেছে। একবার বিবি বসে এখন আবার সাহেব বলছে, আমি বড় অপজিশন হবো আমি বসবো, তাহলে ওনার গুরুত্ব বেড়ে যাবে আবার। আর না পারেন ওনাকে আরেকবারের জন্য রাষ্ট্রপতি দিয়ে দেশটাকে জাহানামের দিকে নিয়ে গেছে। আর যেটুুকু আছে সেগুলো শেষ করে দিয়ে বিদায় ওনি নেবে।

সন্ত্রাস করে আওয়ামী লীগ :
আজকে সন্ত্রাস কারা করে এমন প্রশ্ন করে খালেদা বলেন, আজকে সন্ত্রাস করেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের লোকজন, তারা মানুষ হত্যা করছে, গুম করছে, পুলিশ ও সরকারি অফিসারদের অপমান করছে। শিক্ষকদের অপমান করছে। তাদেরকে নানাভাবে হয়রানি করছে।
বিএনপি-আওয়ামী লীগ বুঝি না: নতুন বছরে হত্যা-গুম বন্ধ করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপি বুঝি না, যেই দলেরই হোক, আমি কোনও খুন চাই না। খালেদা জিয়া অভিযোগ করেন, নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করতে একের পর এক আইন প্রণয়ন করছে সরকার। নতুন বছরে সব ধরনের হত্যা বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান বিএনপির চেয়ারপারসন। বর্তমান সরকার জিয়াউর রহমানের বদনাম করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, মিথ্যা প্রচারণা জিয়াউর রহমান সম্পর্কে। বলতে দাও, যত ইচ্ছা মিথ্যা বলুক, আমার কোনো সমস্যা নেই। মানুষই তাদেরকে বুঝবে এরা কতটা নীচু, কতটা নোংরা আর কী প্রকৃতির লোক এরা। মানুষ তাদেরকে আরও দূরে ঠেলে দেবে।

ছাত্রদলে ডিসিপ্লিন থাকা জরুরি: ছাত্রদল বড় হয়ে যাওয়ার কারণে অনেককে জায়গা দেওয়া যায় না। তাদেরকে দলের অন্য জায়গায় যেতে হবে। ছাত্রদলের মধ্যে কোয়ালিটি চাই, কোয়ানটিটি চাই না। বস্তি থেকে ছেলে পেলে এনে দল করা যাবে না। সংখ্যা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই ভালো, উপযুক্ত ছেলেপেলে আসে কি না
তোমরা কিসের ছাত্র?
সমাবেশে সংগঠনটির নেতা-কর্মীদের শাসালেন খালেদা জিয়া। সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি যে ইলেকশন কমিশনে প্রস্তাব দিয়েছি, তোমরা কি পড়েছ সবাই? সবাই পড় নাই। তাইলে তোমরা কিসের ছাত্র? কেন ছাত্রদল কর বা কেন তোমরা যুবদল করবে?

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ