শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতছড়িতে গোলাবারুদ উদ্ধারে র‌্যাবের দুই মামলা

rifelসাতছড়ির গহীন বন থেকে বিপুল পরিমান অস্ত্র ও গুলাবারুদ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সামিউল ইসলাম বাদী হয়ে এসব মামলা করেছেন।

বিস্ফোরক ও অস্ত্র আইনে পৃথক দায়ের করা এ দুটি মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা হিসেবে লেখা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাংলামেইলকে জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেয়া হয়েছে।


উল্লেখ্য, গত ৩ জুন হবিগঞ্জে সাতছড়ির গহীন বনে র‌্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র ও গুলাবারুদ উদ্ধার করে। পরদিন ৪ জুনও বিপুল গোলাবারুদ উদ্ধার হয়। এনিয়ে দুদিন র‌্যাবের অভিযানে চারটি মেশিনগান, পাঁচটি ব্যারেল, ২২২টি কামান বিধ্বংসী রকেট লঞ্চার, ২৪৮টি রকেট চার্জারসহ প্রায় ১৩ হাজার গোলাবারুদ উদ্ধার হয়। হবিগঞ্জের আশপাশের বিভিন্ন পাহাড়ি অঞ্চলেও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ