বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়া : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দাবি করে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার জন্য মানুষ আকুতি মিনতি জানানোর পরও তিনি (বঙ্গবন্ধু) স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি বাংলাদেশের নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। পরে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

রবিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়া এ কথাগুলো বলেন। ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়ে সংগঠন ও জাতীয় পতাকা উত্তোলন করেন খালেদা জিয়া। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন-এমন বক্তব্য দেয়ায় ইতিহাস বিকৃতির অভিযোগে যে মামলা হতে পারে সে বিষয়টি খালেদা জনেন। তবুও মামলার বিষয়টির তোয়াক্কা না করে তিনি বলেন, অ্যাক্ট পাস হয়নি, একটার পর একটা কেস তো আছেই। কিন্তু আমি এসবের পরোয়া করি না। তিনি (বঙ্গবন্ধু) তো বাংলাদেশের স্বাধীনতা দেন নাই। স্বাধীনতার ঘোষণাটা কে দিয়েছিল? শহীদ জিয়াউর রহমান। কিন্তু শহীদ জিয়াউর রহমানের তো কাজ ছিল না এটা দায়িত্ব ছিল না। ছিল যারা তখন পলিটিশিয়ান ছিলেন, যারা তখন ক্ষমতার জন্য বারগেইনিং করছিলেন, তাদের দায়িত্ব ছিল। যখন এই বার্গেইনিং এ হচ্ছে না, যখন সৈন্যের পর সৈন্য এনে এই দেশের মানুষকে ইয়ে করছে, তাদের ওপর আক্রমণ করেছে, পিলখানা আক্রমণ করেছে, মানুষ হত্যা করছে, নানা রকম ইয়ে হচ্ছে, তখনও তারা কেন মানুষকে …স্বাধীনতার ঘোষণা দেয়ার জন্য বারবার তাদের নেতাদের কাছে গিয়ে অনুরোধ করেছে, কাকুনি মিনতি করেছে, তারপরও স্বাধীনতার ঘোষণাটা কিন্তু তারা দেন নাই। ‘তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান নাই। যত মানুষ শুনেছে, এমনকি তাদের নেতারা পর্যন্ত শুনেছে জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে স্বাধীনতার। তিনি আহ্বান করেছেন। তার ডাকে সাড়া দিয়ে মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছে।

বর্তমান সরকার জিয়াউর রহমানের বদনাম করছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বলতে দাও, যত ইচ্ছা মিথ্যা বলুক, আমার কোনো সমস্যা নেই। মানুষই তাদেরকে বুঝবে এরা কতটা নীচু, কতটা নোংরা আর কী প্রকৃতির লোক এরা। মানুষ তাদেরকে আরও দূরে ঠেলে দেবে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পর পর বঙ্গবন্ধু এক ওয়ারলেস বার্তায় স্বাধীনতার ঘোষণা দেন। এরপর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নানসহ আরও কয়েকজন সে ঘোষণা পাঠ করেন। ২৭ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমানও বঙ্গবন্ধুর পক্ষে এই ঘোষণা পাঠ করেন। কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রচার করতে থাকে। পরে ২০১০ সালে একটি রিট আবেদনের পর সুপ্রিমকোর্টের এক রায়ে বলা হয়, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ