বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যায় সম্পৃক্ততা অস্বীকার জামায়াতের

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় নিজেদের কোনা ধরনের সম্পৃক্ততা অস্বীকার করেছে জামায়াত ইসলামী। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এই হত্যার নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে ‘প্রকৃত দোষীদের’ চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেয়ারও দাবি করেছে দলটি।

শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাসভবনে গুলিতে নিহত হন স্থানীয় সংসদ সদস্য লিটন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এই ঘটনার জন্য জামায়াতকে অভিযুক্ত করেছে। পুলিশ প্রধান শহীদুল হকও এই ঘটনার জন্য জামায়াত-শিবিরের প্রতি ইঙ্গিত করেছেন।

লিটন হত্যায় এখন পর্যন্ত যে ১৮ জনকে আটক করা হয়েছে তাদের বেশিরভাগই জামায়াত-শিবিরের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান দাবি করেন, এই ঘটনায় গাইবান্ধা ও আশেপাশের জেলায় তাদের দলের ৫০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের নিন্দা জ্ঞাপন করছি এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি করছি।’

জামায়াত নেতা বলেন, ‘একজন এমপির বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে তাকে গুলি করে হত্যা করার ঘটনাই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে! অথচ সরকার ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অহরহ বলে বেড়াচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।’

মুজিবুর রহমান বলেন, ‘দেশে কোন ঘটনা ঘটলেই তার তদন্ত ছাড়াই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ওপর দোষ চাপিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে এনে অত্যাচার চালানো হয়। সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর আর কত অত্যাচার চালাবে।’

মুজিবুর রহমান বলেন, ‘আমরা বারবার বলেছি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই কোন হত্যাকাণ্ডের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ত থাকার প্রশ্নই আসে না। প্রকৃত খুনিদের আড়াল করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে এ সব বক্তব্য দেয়া হয়।’ ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত