,

এই সরকার দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : নির্বাচন কমিশন গঠন নিয়ে বর্তমান সরকার সঠিক আইন প্রণয়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে সদর থানা বিএনপির সম্মেলনে জেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা আইনের কথা বলিনি। কারণ এখন যারা আইন তৈরি করবে তারা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয়। সুতরাং তাদের দ্বারা সঠিক আইন প্রণয়ন হবে না। আমরা বলেছি, নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। ’

এই বিএনপি নেতা বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। ২০১৪ সালের ৫ জানুয়ারি এ দেশের শতকরা পাঁচজন ভোটারও তাদের ভোট দেয়নি। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সুকৌশলে এ দেশে বিরোধী দল যাতে রাজনীতি করতে না পারে, তার ব্যবস্থা করেছে। ’

এর আগে সম্মেলন উদ্বোধন করেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ও আইজিপি আবদুল কাইয়ূম। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা আহবায়ক কমিটির সদস্য এ্যাড. শাহেদ কামাল চৌধুরী ডালিম, নূর করিম, সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।

পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকলের সম্মতির মাধ্যমে সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদের নাম ঘোষনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে