বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে থাকবেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল রোববার। এ উপলক্ষে আগামীকাল রোববার দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ছাত্রসমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে আজ শনিবার দিবাগত রাত ১২-০১ মিনিটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হবে। উপস্থিত থাকবেন ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। আগামীকাল রোববার সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। ২ জানুয়ারি সোমবার সকাল ১০টায় শেরেবাংলা নগরস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়াও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, থানা কলেজ ও পৌরসভা ইউনিটে ছাত্রদলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কর্মসূচিগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত