,

গণতন্ত্র হত্যা দিবসে ঢাকায় সমাবেশ করবো : রুহুল কবির রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক: ৫ জানুয়ারিতে সারাদেশে কালো পতাকা মিছিল, ব্যাজ ধারণ ও ঢাকায় সমাবেশ করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।উল্লেখ ৫ জানুয়ারি এদিনটিতে গণতন্ত্র হত্যা দিবস পালন করে আসছে বিনপি ।

রিজভী বলেন, গণতন্ত্র পূনরুদ্ধার করতে ইতোমধ্যে সারাদেশের নেতা-কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করার জন্য বলা হয়েছে।

বিএনপিকে ৫ জানুয়ারি রাস্তায় নামতে দেয়া হবে না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের এমন বক্তব্যর প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ৫ জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে তারা যে ক্ষমতায় এসেছে তা আবার জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। আওয়ামী সরকারের আমলে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় নাই।

তিনি আরো বলেন, ভোট সন্ত্রাস, কারচুপি, জালিয়াতি ও কেলেঙ্কারির নির্বাচন ছাড়া এ সরকার জাতিকে আর কিছুই উপহার দিতে পারেন নি। ভোট কেন্দ্রে রক্তাক্ত লাশের উপর দাড়িয়ে বোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই, ফল ছিনিয়ে নেয়ার নির্বাচন উপহার দিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির , যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির তালুকদার দুলু, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে