,

জেলা পরিষদ নির্বাচন মৌলিক নির্বাচন ছিলো না : এরশাদ

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, সদ্য সমাপ্ত জেলা পরিষদ নির্বাচন মৌলিক কোনো নির্বাচন ছিলো না। কারণ, সব ভোটার ছিলো সরকারি দলের।

এ কারণে আমরা এ নির্বাচনে অংশ নেওয়াকে সমীচীন মনে করিনি। এরপরেও আমাদের সমর্থন ছাড়া জাতীয় পার্টির দুই-একজন প্রার্থী জয়লাভ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে ইমানুয়েল কনেভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, বলেন, আইন অনুযায়ী, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। তবে আমরা চাই, সে নির্বাচন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো সুষ্ঠু হবে। বিএনপি সম্পর্কে তিনি বলেন, আমি মনে করি, বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি একক না জোট করে নির্বাচন করবে তা এখনও সে সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা চাই, তিনশো আসনেই জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে