বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাড়া বাড়িতে উঠলেন ড. ইউনুস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে নতুন ভাড়া বাসায় উঠেছেন নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনুস। বিগত ৩০ বছর গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বাস করার পর সেই বাড়ি ছেড়ে গত বুধবার তিনি নতুন বাসায় উঠেছেন বলে জানান ইউনুস সেন্টারের একজন কর্মকর্তা।
ইউনুস সেন্টারের মহা ব্যবস্থাপক আমির খসরু বলেন, কোনোরকম সরকারি নির্দেশনা বা চাপ ছিল না। পারিবারিক কারণেই গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বাসভবন ছেড়েছেন ইউনুস।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খসরু এক আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়ে জানান, ‘দীর্ঘ ৩০ বছর ধরে গ্রামীণ ব্যাংক কমপ্লেক্সে বসবাস করেছেন মুহাম্মদ ইউনুস। কিন্তু আমরা আর তাকে ধরে রাখতে পারলাম না। তিনি আমাদের চোখের জলে ভাসিয়ে নতুন ঠিকানায় পাড়ি জমালেন।’

স্ট্যাটাসে উল্লেখ করা হয়, ড. মুহম্মদ ইউনুস অনেক আগেই এই বাসভবন ছাড়তে চাইলেও, এতদিন গ্রামীণ পরিবারের অনুরোধে তা পারেননি।

স্ট্যাটাসটিতে আরো বলা হয়, ‘২০০৬ সালের মতো তার সাথেই আবার আনন্দে মেতে ওঠার আশায় থাকব। আমরা আপনার সাথে আছি, স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন আরো হাজার বছর।’

অবসর গ্রহণের সময়সীমা নিয়ে এক বিতর্কের পর ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহম্মদ ইউনুসকে অপসারণ করা হয়। তবে ড. ইউনুসের পক্ষে-বিপক্ষে ক্যাম্পেইন অথবা তাকে ঘিরে নানারকম বিতর্ক ও আলোচনা রয়েছে।

চলতি বছর আগস্টে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে জানায়, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে গ্রামীণ আমেরিকা নামের একটি সংস্থা ক্লিনটন ফাউন্ডেশনকে এক লাখ থেকে আড়াই লাখ ডলার অনুদান দেয়। ওই সংস্থাটির চেয়ারম্যান ড. ইউনুস।

গ্রামীণ রিসার্চ নামের আরেকটি প্রতিষ্ঠান থেকেও ২৫ হাজার থেকে ৫০ হাজার ডলার অনুদান দেয়া হয়। এ প্রতিষ্ঠানটিরও চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ইউনুস।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত