বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা ক্ষমতায় গেলে সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের ব্যবস্থা : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের জন্য সংসদে প্রতিনিধিত্ব, চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কোটা প্রবর্তন করবেন। আজ সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠান এরশাদ এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, ‘আমি ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংসদে প্রতিনিধিত্ব, চাকরি ও উচ্চশিক্ষার সুযোগের জন্য কোটা প্রবর্তন করতে চাই।’ খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা পাশে থাকলে জাতীয় পার্টি আবার ক্ষমতায় যেতে পারবে। ক্ষমতায় গেলে সংখ্যালঘুসহ সবার জানমালের নিরাপত্তা দিতে পারব।’ ক্ষমতায় গেলে খ্রিষ্টানদের জন্য কল্যাণ ট্রাস্ট করার কথাও বলেন এরশাদ।

এরশাদ বলেন, তাঁর সময়ে কোনো সম্প্রদায়কে তিনি ছোট করে দেখেননি। তিনি কারও প্রতি বৈষম্য করেননি। তিনি আরও বলেন, ‘আমি এখন দেখছি, সংখ্যালঘুরা নানামুখী নির্যাতনের শিকার হচ্ছে। পাদরিদের হত্যা করা হচ্ছে। নিরীহ খ্রিষ্টান নাগরিকদের হত্যা করা হচ্ছে।’

অনুষ্ঠানে জাপার কো-চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব এ বি এম রুহল আমিন হাওলাদার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা ডেভিড গোমেজ, পিয়ুস গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত