বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসা-পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

rizviনিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব ও দফতরের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

জানুয়ারি থেকে সরকারের গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়ায়কে সামনে রেখে বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে দেশের ব্যবসা-বাণিজ্য ও পোশাক শিল্প ধ্বংসের একটি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে রিজভী বলেন, এমনিতেই সরকারের লুটপাট ও সন্ত্রাসের ছোবলে দেশবাসী অতীষ্ঠ। শাসক দলের দুর্নাম বিশ্বমিডিয়া ফলাও করে প্রচার হচ্ছে অহরহ।

গ্যাসের দাম বৃদ্ধি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রাণ পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে। পোশাক শিল্পের বাজার প্রতিবেশী দেশে ভাগানোর ষড়যন্ত্র হচ্ছে। গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত ও পোশাক খাতে নতুন করে অস্থিরতা সেটাই নির্দেশ করে।

রিজভী বলেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে হতাশ-দ্বিধাগ্রস্ত। এর ওপর আবার গ্যাসের দাম বৃদ্ধি পেলে শিল্প-কারখানা বন্ধ হবে। শ্রমিকরা বেকার হবে। ব্যবসায়ীরা পথে বসবে।

তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিদ্যুৎ খরচ বাড়বে। এতে উৎপাদন খরচ বাড়বে। বিদ্যুৎ খরচ বাড়লে কৃষি খাতের উৎপাদন খরচও বাড়বে।

গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিএনপি কোনো কর্মসূচি দিবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে রিজভী বলেন, দলীয় ফোরামে এ বিষয় নিয়ে আলোচনা করে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ