রাষ্ট্রপতির সঙ্গে জাসদের সংলাপ সোমবার
নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে সোমবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সংলাপ অনুষ্ঠিত হবে।

রোববার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার বঙ্গভবনের দরবার হলে বিকেল ৪ টায় জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নিবেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় সোমবার জাসদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।











