,

‘কোনো নাটক না করে সন্ত্রাস বন্ধ করতে আসুন ‍একযোগে কাজ করি’

rijviনিউজ ডেস্ক : ‍আশকোনার জঙ্গিবিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এতদিন বললেন জঙ্গি নেই ‍এখন কোথা থেকে ‍এলো। আমরা সরকারকে বলবো কোনো নাটক বা রিহার্সেল না করে অন্যায় ও সন্ত্রাস বন্ধ করতে আসুন ‍একযোগে কাজ করি।

আজ রবিবার দুপুরে স্বাধীনতা ফোরাম ‍আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘লুই কানের নকশা : পাকিস্তানি পতাকার ‍আদলে স্বৈরাচারী ‍আইয়ুবের স্বপ্নের প্রতিফলন’ শীর্ষক ‍গোলটেবিল ‍আলোচনা সভায় তিনি ‍এসব কথা বলেন।

রিজভী বলেন, যদিও জঙ্গি দমনে ‍আমরা সহযোগিতার কথা বলেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন ‍আমি ‍একাই দমন করবো।

নাসিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে ‍আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে ‍লীগপন্থী বুদ্ধিজীবীরা টেলিভিশন ফাটিয়ে দিচ্ছেন। অথচ ‍এই পুলিশ ‍ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে সিল মেরেছে তখন তারা কোথায় ছিলেন। হঠাৎ তাদের জন্য ‍এত ‍উদার হয়ে গেলেন কেন?

রিজভী বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনা মোতায়েনের দাবি করেছিলাম। কিন্তু তা ‍আমলে নেয়নি নির্বাচন কমিশন। হঠাৎ করে ৭২ ঘণ্টা ‍আগে প্রচার বন্ধ করে দেয়া হলো। নির্বাচনের ‍আগের দিন গোটা ‍এলাকায় অনেকটা সান্ধ্য আইন জারি করা হয়েছে। তাই সবার মধ্যে প্রশ্ন ‍উঠেছে পর্দার ‍আড়ালে ‍আসলে কিছু হয়েছে কি না।

তিনি আরও বলেন, যতদিন যাচ্ছে নির্বাচন নিয়ে নানা খবর বের হচ্ছে। কোথাও ভোট পড়েছে ৮০ শতাংশ। কোথাও পড়েছে ২০ শতাংশ। ‍এটা কী করে সম্ভব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে