,

শান্তিপূর্ণ ভোটগ্রহণে শেষ হলো নাসিক নির্বাচন

160221naranginj_city_corporationনারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে অবাধ, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলো। নির্বাচনী এলাকায় কোনো ধরনের অপ্রতিকর ঘটনার অভিযোগ বা খবর পাওয়া যায়নি।

তবে কোনো কোনো ভোট কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণের অভিযোগ আছে। আজ বৃহস্পতিবার সকালে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টা পযর্ন্ত। নির্বাচনী এলাকা থেকে জানা গিয়েছে, শীতের সকালে ভোটাদের উপস্থিত কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিত বাড়তে থাকে। ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে, বিপুল উৎসাহ ও উদ্দীপনায় তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মিজমিজি পাইনাদী ফাজিল মাদ্রাসার ১ নম্বর ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এটা রেয়ার কেস। কোনো চাপ আছে কী-না জানতে চাইলে তিনি বলেন, না, এখন পযর্ন্ত কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

৯৮ নং পাইনাদী সরকারি প্রথমিক বিদ্যালয়ে দয়িত্বরত পুলিশের উপ পরিদর্শক নুর হোসেন বলেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং কোনো অপ্রিতিকর ঘটনার সম্ভাবনাও নেই। খুব শান্তিপূর্ণ ভোটে চলছে। এছাড়া নির্বাচনী এলকায় ভোটাদের দাবি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার নগর পিতা নির্বাচনের প্রত্যাশার কথাও তুলে ধরেন। এদিকে ফল যাই হোক, তা মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির ড. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার সকালে দুই প্রার্থীই নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়ে নির্বাচনী ফল মেনে নেওয়ার কথা জানান। এদিকে কেন্দ্র পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার বলেন, কোন বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ চলছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রন রয়েছে। প্রত্যেক ভোটার আমাদের গুরুত্বপূর্ণ। ভোটারদের প্রবিত্র আমানত রক্ষা করতে যা যা দরকার তা ব্যবস্থা নেব। সকাল সোয়া ৮টায় শহরের ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুলকেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী ড. সাখাওয়াত হোসেন। এর পর সকাল সাড়ে ৯টার দিকে শহরের শিশুবাগ স্কুল ভোটকেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে