বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১৯ ঘণ্টা অবরুদ্ধ শাবি ভিসি

sabiশাবি প্রতিনিধি : ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে ভিসি কার্যালয় অবরোধ করে রাখার ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও অবস্থান থেকে সরেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ফলে বুধবার বেলা ২টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছেন ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

এদিকে সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুনরায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।

জানা গেছে, সাধারণ শিক্ষার্থীরা গতকাল দুপুর ২টা থেকে ভিসি ভবনের সামনে অবস্থান নেয়। এপর রাত ১২টার দিকে অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়া। এসময় প্রশাসনের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের চাপের মুখে আজ বেলা সাড়ে ৯টায় সিন্ডিকেট আহ্বান করা হয়েছে এবং ক্যাম্পাস খুলে দেয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখা হবে বলে আশ্বাস দেন ভিসি।

ভিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে অন্যান্য শিক্ষকদের প্রশাসনিক ভবন থেকে বাহির হওয়ার সুযোগ দিলেও শিক্ষার্থীরা ভিসিকে অবরুদ্ধ করে রাখে। সারারাত ভিসির ভবনের সামনেই অবস্থান করেন শিক্ষার্থীরা।

রাতের শেষভাগে কিছু শিক্ষার্থী কমলেও ভোর হতেই পুনরায় বাড়তে শুরু করছে শিক্ষার্থীদের সংখ্যা।

আন্দোলনকারী শিক্ষার্থী সারোয়ার তুষার জানান, ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে এবং শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থ করে কোনো সিদ্ধান্ত কখনো শিক্ষার্থীবান্ধব হতে পারে না। তাই আমরা আমাদের নায্য দাবির জন্য আন্দোলন করছি।

মঙ্গলবার ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর হল ও বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে লামে। এক পর্যায়ে তারা ভিসিসহ শিক্ষকদের ভবনে ঘেরাও করে তাদের অবরুদ্ধ করে রাখে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত