বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক নির্বাচনে ভোট শুরু

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো দলীয়ভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

image-12032

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুন্দর নির্বাচন উপহার দিতে পারব এই আশা রাখছি।

তিনি বলেন, ‘আমরা নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তাকে বলেছি কোনো ধরনের অনিয়ম হলে সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নেয়া হয়। এ ছাড়া নিরাপত্তার ক্ষেত্রে ১৭৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩৭টিকে বেশি নজর দেয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা কঠোরভাবে দমন করা হবে।’

নাসিক নির্বাচনে একজন মেয়র পদের সঙ্গে ২৭টি সাধারণ ও নয়টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হচ্ছে। মেয়র পদে সাতজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন ও সাধারণ সদস্য পদে ১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নাসিকে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র ও এক হাজার ৩০৪টি বুথ রয়েছে। মোট চার লাখ ৭৯ হাজার ৩৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪১ হাজার ৫১৪ জন এবং নারী ভোটার দুই লাখ ৩৭ হাজার ৮৭৮ জন।

নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন প্রায় চার হাজার কর্মকর্তা। আর নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে নয় হাজার সদস্য।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত