বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির কাছে এলডিপির ১৭ দফা

 

নিজস্ব প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে রাষ্ট্রপতিকে ১৭ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডোমোক্রেটিক পার্টি (এলডিপি)।বুধবার বিকেল ৪টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে সংলাপের সময় পার্টির চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল এ প্রস্তাব দেয়।

 

image-11971
প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউছুফ, মো. খলিলুর রহমান, অধ্যাপক মো. আব্দুল্লাহ, আব্দুল গনি ও সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রপাতির সাথে আলোচনায় অংশ নওয়া রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে প্রধান নির্বাচন কশিনার ও অন্যান্য কমিশনার নিয়োগ। একটি সার্চ কমিটি গঠন- যেখানে সর্বজন শ্রদ্ধেয়, সৎ, নিরপেক্ষ, অভিজ্ঞ, দক্ষ, সাহসী, নৈতিকতা ও ব্যক্তিত্ব সম্পন্ন পাঁচজন সদস্য থাকবেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রকাশ্যে রাজনৈতিক মতাবলম্বী নির্বাচনী কর্মকর্তাকে চিহ্নিত করা এবং তাদের সব ধরনের নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত রাখা।

১৭ দফা প্রস্তাব পেশ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে অলি আহমেদ বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি। তিনি এক সময় সংসদ সদস্য ছিলেন, স্পিকারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নতুন ইসি গঠনে আমরা তাকে অনুরোধ করেছি।

নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনার জন্য প্রথম ধাপে বিএনপিসহ ইসিতে নিবন্ধিত পাঁচটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বঙ্গবভনে যায় এরশাদের নেতৃত্বধীন জাতীয় পার্টি। এর আগে ১৮ ডিসেম্বর খালেদা জিয়ার নেতৃত্বে যায় বিএনপি।

বৃহস্পতিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংলাপে যাওয়ার কথা থাকলেও দলটির সভাপতি হাসানুল হক ইনু দেশের বাইরে থাকায় তারা যাচ্ছেন ২৬ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত