শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ ও ৩০ মের সম্পর্ক নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ’৭৫-এর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন ১৭ মে। জিয়াউর রহমান শহীদ হয়েছেন ৩০ মে। এ দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মনে প্রশ্ন আছে।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল এ কথা বলেন।



শেখ হাসিনার দেশে ফেরা ও জিয়াউর রহমানের মৃত্যুর ঘটনার মধ্যে সংযোগ আছে বলে বিএনপি মনে করে কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘কোনো সম্পর্ক আছে কি না তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে।’



মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নতুন করে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের তদন্ত করা হবে।

আগের দুই দফা ক্ষমতায় থাকাকালে তদন্ত কেন হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তখনো কিছু তদন্ত হয়েছিল। এখন পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। ’



বিএনপির নেতা ফখরুল আরও বলেন, গতকাল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রীর এ ধরনের “দায়িত্বজ্ঞানহীন” বক্তব্যে আমরা বিস্মিত হইনি। কারণ, স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি এভাবে কথা বলতে অভ্যস্ত। সমগ্র জাতি তাঁর এ মিথ্যা ভাষণ ও বাচনভঙ্গির সঙ্গে পরিচিত।’



ফখরুল দাবি করেন, খুন, গুম, অপহরণের ঘটনায় জনজীবন এখন দুঃসহ। বাংলাদেশ সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। মানুষের দৃষ্টি এখান থেকে ভিন্ন খাতে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী ‘অসত্য’ ইস্যুকে সামনে নিয়ে এসেছেন।



বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, শেখ হাসিনা বলেছেন শেখ মুজিবকে হত্যার পরে মোশতাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছেন। তিনি বলেন, ‘শেখ মুজিবকে হত্যার সময় এ কে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। এ কে খন্দকারকেই মন্ত্রী বানিয়েছেন শেখ হাসিনা। তা হলে কি আমরা বলতে পারি যে শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে শেখ হাসিনা জড়িত? এটা কোনো যুক্তির কথা নয়।’

বিএনপির নেতা প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, ‘কাচের ঘরে বসে অন্যের প্রতি ঢিল ছুড়বেন না। যতই মিথ্যাচার করুন লাভ হবে না। জিয়াউর রহমান নিজের কীর্তির জন্য জনগণের কাছে ভাস্বর হয়ে থাকবেন।’



বিএনপির রাজনীতি ধ্বংস করা এবং জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে অপপ্রচার চলছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ