রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বঙ্গভবনে কাদের সিদ্দিকী

kader-sddiqeনিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠকের জন্য কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করেছেন। বুধবার বিকাল সাড়ে চার টায় তারা বঙ্গভবনে আসেন।

দলের চেয়ারম্যান কাদের সিদ্দিকীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন নাসরিন সিদ্দিকী, দলের সেক্রেটারি হাবিবুর রহমান বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রিন্সিপাল আবদুর রশীদ, আবদুল হালিম সরকার লাল, হাশমত আলী, ফরিদ আহমেদ প্রমুখ।

ইসিতে নারী সদস্য নিয়োগে জোর দেবে কৃষক শ্রমিক জনতা লীগ

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী মঙ্গলবার বলেছেন, এই বৈঠকে তারা এক থেকে দেড় পৃষ্ঠার একটি লিখিত প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেবেন। দলটির নেতারা জানান, সংলাপে তারা রাষ্ট্রপতিকে কিছু বিষয় স্মরণ করিয়ে দেবেন। তবে নির্বাচন কমিশনে যেন আবশ্যিকভাবে একজন নারী কমিশনার নিযুক্ত করা হয়, এ বিষয়ে জোরালো আহ্বান জানাবেন।

জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বলেন, ‘আমরা একটি লিখিত প্রস্তাব দেব রাষ্ট্রপতিকে। তার অবস্থান থেকে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু থাকে না। তার সদিচ্ছা থাকলে দেশে মঙ্গল কিছু হবে। রাষ্ট্রপতি দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন, তার কাছ থেকেই সিদ্ধান্ত আশা করি।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন