,

ঢাকায় এসেছেন স্ট্রিক

ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ হিথ স্ট্রিক। গতকাল সোমবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন জিম্বাবুয়ের এই সাবেক অধিনায়ক ও ফাস্ট বোলার।

ঢাকায় নেমে অবশ্য আনুষ্ঠানিক কিছু বলেননি স্ট্রিক। আজ মঙ্গলবার বিকেলে মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি সবকিছু বলবেন বলে জানা গেছে।

কিছু দিন আগেই দুই বছর সময়ের মধ্যে ৪৫০ দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় স্ট্রিককে। ভারতের বিপক্ষে এই মাসে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজেও তিনি দলের সঙ্গে থাকবেন।

স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেই অভিহিত করা হয়। দেশের হয়ে ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত টেস্ট-ওয়ানডে দুই ফরম্যাট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৪৫৫। ব্যাট হাতেও তিনি কম যান না। তাঁর মোট আন্তর্জাতিক রান ৪৯৩৩।

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন