,

কেউ আমার ওপর সুবিচার করেনি : এরশাদ

arsadনিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এ এরশাদ বলেছেন, কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে রাখতে চায়।

এই দড়ি ছিড়ে ফেলতে হবে। তিনি বলেন, এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে হবে। এ দড়ি ছিড়ে ফেলতে হবে। আজ বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিনিধি সভার আয়োজন করেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম,এম ফয়সাল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন। এরশাদ বলেন,২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দু:খের সাগরে ভাসছি। কোন কুল-কিনারা পায়নি। এই দু:খের দিনের অবসান ঘটাতে হবে।

এরশাদ বলেন, একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দু:খের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দূবর্লের সঙ্গে কেউ হাত মিলায় না। তিনি বলেন, ১ জানুয়ারি মহাসমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে