বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে নাসিকে প্রচারে অংশ নিতে দেয়নি ইসি, অভিযোগ রিজভীর

223549rijviনিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিবেন জেনে নির্বাচন কমিশন ৭২ ঘণ্টার পরিপত্র জারি করে তাকে প্রচারণায় অংশ নিতে দেয়নি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

রিজভী বলেন, জারি করা পরিপত্রে বহিরাগত শব্দটি উল্লেখ করে গোটা জাতিকে নির্বাচন কমিশন অপমান করেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বেগম খালেদা জিয়া অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু বহিরাগত প্রচারণার বিষয়ে ৭২ ঘণ্টার পরিপত্র জারি করে সরকার তাকে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেয়নি। তিনি তো সরকারের কেউ না। তাছাড়া দেশের নাগরিক হিসেবে তিনি যেকোন স্থানে যেতে পারেন। ৭২ ঘণ্টার আগে প্রচারণা বন্ধ এটা অতীতে কখনও দেখিনি। কমিশন বহিরাগত শব্দটি ব্যবহার করে সমগ্র জাতিকে অপমান করেছে। এই বহিরাগত শব্দ এলো কোত্থেকে? এই শব্দ অরাজনৈতিক ও অসংসদীয়।

রিজভী বলেন, আগের যেকোন সময় ৪৮ ঘণ্টা আগে সব ধরণের প্রচারণা নিষিদ্ধ ছিল। কিন্তু নাসিক নির্বাচনে যখন বেগম খালেদা জিয়া প্রচারণায় অংশ নিতে পরিকল্পনা করেছেন ঠিক তখনই সরকার ইসিকে দিয়ে এই পরিপত্র জারি করে।

গণমাধ্যমের সংবাদের বরাত দিয়ে রিজভী বলেন, ক্ষমতাসীন দলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত তিন শতাধিক সন্ত্রাসী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় চষে বেড়াচ্ছে। স্থানীয় প্রশাসনের জ্ঞাতসারেই অরাজক পরিস্থিতি সৃষ্টি হওয়ার প্রস্তুতি চলছে। অতীতের মতো সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। অথচ ইসি বলছে নির্বাচনে কোনো ধরণের ছাড় নয়। তারা ভোটারদের ছাড় দিচ্ছে না। সরকারদলীয় লোকদের কেন্দ্র দখলে ছাড় দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত