বঙ্গভবনে পৌঁছেছে এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপের জন্য বঙ্গভবনে পৌঁছেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। আজ মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে এইচ এম এরশাদের নেতৃত্বে সংসদের প্রধান বিরোধী দলের ১৮ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে।
দলীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সংবিধান মেনে আইন প্রণয়নের দাবি জানাবে জাতীয় পার্টি। নতুন বছরের শুরুতে দশম জাতীয় সংসদের যে অধিবেশন বসবে, সেই অধিবেশনেই এ সংক্রান্ত আইন প্রণয়নের জন্য বলবে দলটি। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ইস্যুতে ৫ দফা প্রস্তাবনা তুলে ধরবে দলটি।
উল্লেখ্য, এর আগে খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ইসি পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে যায়।











