শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরো ২ নতুন উপজেলা

g logo=2ডেস্ক রির্পোট : দেশে আরো দুটি নতুন উপজেলা হচ্ছে। এগুলো হচ্ছে, খাগড়াছড়ির গুইমারা ও সিলেটের ওসমানীনগর। থানা থেকে এগুলোকে উপজেলা করার সিদ্ধান্ত হয়েছে।দেশে বর্তমানে ৪৮৭টি উপজেলা আছে। নতুন দুটি উপজেলা হলে মোট উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৮৯টি।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এনএম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এছাড়া সভায় পঞ্চগড়ের দেবীগঞ্জ ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পৌরসভা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে লক্ষ্মীপুরের সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে আজকের সভায়।


 

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ