,

পদ্মা সেতুর কাজ পেল ‘চায়না মেজর ব্রিজ’

padma bridgeডেস্ক রির্পোট : ১২ হাজার একশ কোটি টাকায় পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।সোমবার সচিবালয়ে বিকেল তিনটায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ অনুমোদন দেন। এর আগে প্রধামন্ত্রী শেখ হাসিনা এ কার্যাদেশে স্বাক্ষর করেন বলে জানা যায়।  সবচেয়ে কম দরদাতা হিসেবে এই কোম্পানিকে দরদাতা হিসেবে কার্যাদেশ দেয়া হয়েছে।

এর আগে এক আলোচনা সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী ৩ সপ্তাহের মধ্যে চায়না মেজর ব্রিজ অ্যাণ্ড কোম্পানিকে পদ্মা সেতুর মূল কাজের অনুমোদন দেয়া হবে, এবং আগামী ৩ বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে।’

উল্লেখ, ৯ হাজার ১৭২ দশমিক ১৭ কোটি টাকার প্রকল্পটির জন্য গত বছরের ২৬ জুন চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ডেলিম এলএনটি জেভি এবং স্যামস্যাং সিএনটি করপোরেশন এ তিনটি প্রতিষ্ঠান দরপত্র ক্রয় করে।

কিন্তু ২৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩টা পর্যন্ত পদ্মা বহুমুখি সেতুর জন্য কারিগরি দরপত্র জমা দেয়ার শেষ দিনে শুধু চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডই দরপত্র জমা দেয়।


 

এ জাতীয় আরও খবর

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন