নাফ নদ থেকে ৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

download-4-6কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে বাংলাদেশের ছয় জেলেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্য মতে, এর সংখ্যা চারজন।
সোমবার দুপুরে দুই নৌকাসহ এই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। এঁরা হলেন মো. হোসেন (৩০), আবদুর করিম (২৮), আক্তার ফারুক (১৬), সাদেক হোসেন (১৮), মো. ফারুক (৩৭) ও মো. সাদেক (১৭)। ধরে নিয়ে যাওয়া এই জেলেদের বাড়ি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায়।
বিজিপির হাত থেকে পালিয়ে আত্মরক্ষা করা জেলে আবদুল আমিন (৩০) ও নূর মোহাম্মদ (৩২) এসব তথ্য জানিয়েছেন।
পালিয়ে আসা জেলেরা জানান, প্রতিদিনের মতো সোমবার বিকেল ৩টার দিকে নৌকা নিয়ে তাঁরা আটজন নাফ নদে মাছ শিকার করতে যান। এ সময় মিয়ানমারের সীমন্তরক্ষী বাহিনী অস্ত্রের মুখে তাঁদের ধাওয়া করে ধরে ফেলে। পরে তাদের মিয়ানমারে নিয়ে যাওয়ার সময় নৌকা থেকে নদে লাফ দিয়ে সাঁতরে পালিয়ে আসার সময় আরেক জেলে আবদুল আজিজ তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
এদিকে বাকি ছয় জেলে এখনো মিয়ানমারে বিজিপির কাছে রয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবারের সদস্যরা।
এ বিষয়ে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ সাংবাদিকদের জানান, জেলের সংখ্যা চারজন বলে তিনি শুনেছেন। জেলেরা মিয়ানারের জলসীমানায় মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

অভিযানে পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার

মদের বোতলে পানি পান, ইসলামে কী বিধান?

চুল ও ত্বকের যত্নে আলোচনায় এক্সোসোম থেরাপি

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা