বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে বোকা বানাতে এই সরকার সত্য লুকাতে চাইছে : ফখরুল

fokhrulনিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বোকা বানাতে এই সরকার সত্য লুকাতে চাইছে। অবৈধ ক্ষমতালিপ্সা সরকারকে অন্ধ করে রেখেছে।

কিন্তু ইতিহাস বলে, এতে শেষ রক্ষা হয় না।আজ রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি জোটের শরিক সাম্যবাদী দল (একাংশ) আয়োজিত এক স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। ১৯৭৩ সালের ১১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের তানোরে নিহত ব্যক্তিদের স্মরণে ওই সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্র-ভোটাধিকারসহ মানুষের হারানো অধিকারগুলো ফিরিয়ে আনতেই বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আন্দোলন করছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জোটভুক্ত দলগুলোর সবার আদর্শ ও দর্শন আলাদা। কিন্তু এক জায়গায় সবার মিল আছে। তা হলো গণতন্ত্র পুনরুদ্ধারে সব দল এক।

বিচারবহির্ভূত হত্যা নিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, প্রতিদিনই ক্রসফায়ারের নামে বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। হত্যা-গুম করা হচ্ছে। জঙ্গির নামে গ্রেপ্তার করে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। কিন্তু এসবের কোনো বিচার নেই। অথচ আইনমন্ত্রী বলছেন, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করতে সরকার বদ্ধপরিকর।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত