,

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর ২ সদস্য নিহত : ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

b433ab7d7cfdea0e9a1fcc827239fa4a-gun-fight-photo-28-12-2015এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে : সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু সামছু বাহিনীর ২ সদস্য নিহতবাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলা এলাকায় র‌্যাবের সাথে ঘন্টাব্যাপি বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। বুধবার সকালে সুন্দরবনের বাদামতলা এলাকায় র‌্যাবের অভিযান চলাকালে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২শ ২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। নিহতরা হলো সামসু বাহিনীর সদস্য আল আমিন (৪৫) ও হোসেন মোল্লা (৩০)।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৮ এর একটি দল বুধবার সকালে সুন্দরবনের দুধমুখী খালের বাদামতলা এলাকায় অভিযান শুরু করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবের উপর গুলি বর্ষন শুরু করে। এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ঘন্টা ব্যাপী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে গেলে র‌্যাবের সদস্যরা সেখানে অভিযান শুরু করে। এ সময়ে বনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১ টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড গুলি এবং দুই বনদস্যুর লাশ উদ্ধার করে। পরে স্থানীয় জেলেরা নিহত দুই বনদস্যুকে আল আমিন ও হোসেন মোল্লা নামে সনাক্ত করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে