বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে পড়তে যাচ্ছেন নিউ ইয়র্ক, লন্ডনের বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ঝুঁকি এখন শুধু বাংলাদেশীদেরই শঙ্কিত করছে না, নিউ ইয়র্ক, লন্ডনের মতো শহরের বাসিন্দারাও এখন বিপদে পড়তে যাচ্ছেন।যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলছেন, তারা উত্তর মেরুর একটি গুরুত্বপূর্ণ হিমবাহ ভেঙে পড়ার চিহ্ন দেখতে পেয়েছেন।এটা ঘটলে বিভিন্ন দেশে উপকূলে বিশাল উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেবে এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক বড় বড় শহর পানিতে তলিয়ে যেতে পারে।

kader

উপকূলের অন্তত ১৫ কোটি মানুষ গৃহহীন হবে বলে তারা বলছেন।

উত্তর মেরুর পশ্চিম দিকের হিমশৈলের জমাট বরফকে আটকে রেখেছে যে দুটি হিমবাহ পাইন আইল্যান্ড গ্লেসিয়ার তার মধ্যে একটি।বিজ্ঞানীরা বলছেন, তারা এই গ্লেসিয়ারে ২০ মাইল লম্বা একটি চিড় ধরেছে।

এই হিমবাহটি ভেঙে পড়লে উত্তর মেরুর বরফ দ্রুত গলতে শুরু করবে এবং সেই জল সমুদ্রপৃষ্ঠর উচ্চতাকে আরও বাড়িয়ে দেবে।

“ওয়েষ্ট অ্যান্টার্কটিক আইস শিট গলে যাবে কি না, সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো কখন সেটা গলতে শুরু করবে,” বলছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দলনেতা ইয়েন হাওয়ার্ট, “পাইন আইল্যান্ড গ্লেসিয়ারে দেখা যাচ্ছে এর ভাঙন ধরেছে হিমবাহের কেন্দ্রভাগে।”

বিজ্ঞানীরা বলছেন, তাদের ধারণা আগামী ১০০ বছরের মধ্যে ঐ হিমবাহের বরফ গলতে শুরু করবে।-

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ